পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ জুন) পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখা উদ্বোধন করবেন। দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এগুলোর উদ্বোধন করবেন তিনি।

প্রতি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা খোলার সরকারি কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে ব্যাংকের এই সব শাখা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি কয়েকটি শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলবেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

ঈদে অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চের যাত্রা বাতিল

ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন

/এফএস/