চট্টগ্রাম বন্দরের বেদখল জমির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সুপারিশ

সংসদচট্টগ্রাম বন্দরের বেহাত হওয়া জমির ওপর বন্দর কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রতিষ্ঠার সুপারিশ করেছে নৌ–পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক, নুরুল ইসলাম সুজন, এম আবদুল লতিফ ও আনোয়ারুল আজীম অংশ নেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্দর কর্তৃপক্ষে বেশ কিছু জমি রেলের দখলে আছে। কমিটি দুই মন্ত্রণালয়কে বৈঠক করে বিরোধ নিষ্পত্তি করতে বলে। এ ছাড়া চট্টগ্রামে বিভিন্ন এলাকায় বন্দর কর্তৃপক্ষে ৬২ একর জমি বিভিন্ন ব্যক্তির দখলে আছে। কমিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব জমির ওপর বন্দর কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বলেছে।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন কার্যক্রম ও বাজেটের ওপর আলোচনা হয়। কমিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকাণ্ড গতিশীল করা, প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত কেনা এবং ভবিষ্যতে কী কী যন্ত্রপাতি লাগবে, তার জন্য নতুন প্রকল্প প্রস্তাব তৈরির সুপারিশ করে।

/ইএইচএস/এজে