মন্ত্রী বলেন, ২০০৩ সালে সারা দেশের ২৭১টি উপজেলার ৫০ লাখ নলকুপে আর্সেনিক পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ১৪ লাখ ৫০ হাজার অর্থাৎ ২৯ শতাংশ নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। আর্সেনিক নিরসনে সরকারের পদক্ষেপ বাস্তবায়নের ফলে বর্তমানে ১২ শতাংশ মানুষ দূষণজনিত ঝুঁকির মধ্যে আছে।
আর্সেনিক ঝুঁকি কমাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, আর্সেনিক ঝুঁকি কমাতে পল্লী এলাকায় প্রতি ৮৮ জনের জন্য একটি পানির উৎস নিশ্চিত করা হয়েছে। পানি সরবরাহের কভারেজ এলাকা ৮২ শতাংশ বেড়ে ৮৮ শতাংশে উন্নীত হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২০০টির বেশি গ্রামকে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সহরবাহের আওতায় আনা হয়েছে। গত ১৫ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ৩ লাখ পানির উৎস তৈরি করেছে। এর মধ্যে ২ লাখ ১০ হাজারটি আর্সেনিক সমস্যাসঙ্কুল এলাকায় স্থাপন করা হয়েছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা ওয়াসা রাজধানী ঢাকাকে সুন্দর, আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের কাজ ২০৪০ সালে শেষ হবে।
এনআইডি সংক্রান্ত সেবা পেতে এখন ঢাকায় আসতে হয় না
ফিরোজা বেগমের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা পেতে এখন আর ভোটার ঢাকায় আসতে হয় না। জাতীয় পরিচয় নিবন্ধন, সংশোধন বা অন্য যে কোনও ধরনের সেবা পেতে এখন স্থানীয় পর্যায়ে আবেদন করলেই চলবে।
আরও পড়ুন-
গভীর রাতে বাবুল আক্তারকে নিয়ে গেছে পুলিশ
দোয়েল ‘ল্যাপটপ’ ডানা ঝাপটাতে ঝাপটাতেই শেষ!
/ইএইচএস/এফএস/