আট পৌরসভায় ভোট ৭ আগস্ট

নির্বাচন কমিশনআট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ আগস্ট এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তফসিল অনুযায়ী এসব পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জুলাই, যাচাই বাছাই ১৪ জুলাই এবং প্রত্যাহারের শেষ সময় ২২ জুলাই।
যেসব পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হলো দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া।
এছাড়া, আগামী ৪ আগস্ট কিশোরগঞ্জের কুলিয়ারচর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইসি জানিয়েছে।
 আরও পড়তে পারেন: পাসপোর্ট খাত দুর্নীতির শীর্ষে: টিআইবি
আরও পড়ুন: সংসদে অর্থবিল-২০১৬ পাস

/ইএইচএস/ এমএসএম/