প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রংপুর সিটির মেয়র

সরফুদ্দীন আহম্মেদঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর এবার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এটি অবিলম্বে কার্যকর হবে।’
গত ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে মন্ত্রীর এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়।
/ওএফ/ এমএসএম/