জাপান দূতাবাসের কমিউনিকেশন্সের প্রধান রুমি আরিওশি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তিনি বলেছিলেন, সরকার হলি আর্টিজান রেস্টুরেন্ট পরিদর্শনের অনুমোদন দেয়নি।
তারা কোনও তদন্ত দল পাঠাবে কিনা সেটি জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে তারা একটি দল পাঠাতে পারে। তবে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ঘটনার কোনও তদন্ত তারা করতে পারেনা।
সাতজন নিহত জাপানিজ এর মৃতদেহ ফেরত নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার সহায়তা করলে তারা যত দ্রুত সম্ভব মৃতদেহগুলো নিয়ে যেতে চায়। তিনি বলেন, একটি বিশেষ বিমান প্রস্তুত আছে মৃতদেহগুলো নিয়ে যাবার জন্য এবং তারা দ্রুত কার্য সমাধার জন্য সরকারকে অনুরোধ করেছেন।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা ঢাকায় পররাষ্ট্রসচিব এম শহীদুল হক ও স্বরাষ্ট্রসচিব মোহাম্মাদ মোজাম্মেল হক খানের সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
রুমি আরিওশি বলেন, প্রতিমন্ত্রী আজ বা আগামীকাল দেশে ফেরত যাবেন।
এসএসজেড/এপিএইচ/
আরও পড়ুন: গুলশানের রেস্টুরেন্টে সিআইডি, আনুষ্ঠানিক তদন্ত শুরু