আইজিপি বলেন, গুলশান হামলার পেছনে কারা আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এ হামলার ইন্ধনদাতাদের খুঁজে বের করা হবে। পাঁচজনের পরিচয় পাওয়া গেলেও একজনের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে এখনও প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাওয়া যায়নি।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জঙ্গি, দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে।
জেইউ/এপিএইচ/
আরও পড়ুন:
গুলশান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা