পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের প্রায় ৫০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকাস্থ অধিকাংশ দেশের রাষ্ট্রদূত এ বৈঠকে অংশ নেন। এসময় তারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে এই হামলার ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেন এবং স্বীকার করেন যে পৃথিবীর বেশিরভাগ দেশই আজ সন্ত্রাসের স্বীকার।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টেুরেন্টে হামলা ও উদ্ধার অভিযানের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন মন্ত্রী। এসময় তিনি নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানান।
আরও পড়ুন: ‘বন্দুকযুদ্ধে’ নিহত রাশেদ ও নবী এতদিন ছিলেন কোথায়!
/এসএসজেড/এমও/টিএন/