নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিল করল ফ্রান্স দূতাবাস

ফ্রান্সের পতাকাগুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রিসেপশন অনুষ্ঠান বাতিল করেছে ফ্রান্স দূতাবাস।আগামী ১৪ জুলাই ঢাকার মেরিডিয়ান হোটেলে ফ্রান্স দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এক ইমেইল বার্তায় দূতাবাসের পক্ষ থেকে একজন কূটনীতিক এ অনুষ্ঠান বাতিলের খবর জানান।
বার্তায় বলা হয়,শোকের এই সময়ে একটি আনন্দঘন রিসেপশন করা যুক্তিসঙ্গত নয় বলে ফ্রান্স দূতাবাস মনে করে।
উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজানে গত ১ জুলাই রাতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ ২০ জন নিহত হন।জিম্মি উদ্ধারে ২ জুলাই শনিবার সকালে যৌথবাহিনীর অভিযানে ছয় জঙ্গিও নিহত হয়।
এসএসডেড/এপিএইচ/