বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র

শোলাকিয়া ঈদ জামাতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপরে সতর্কতা নোটিশ (ট্রাভেল অ্যালার্ট) জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। বৃহস্পতিবার দুপুরে দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এক জরুরি বার্তার মাধ্যমে এ ভ্রমণ সতর্কতা নোটিশ জারি করা হয়। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরের ঝুঁকি সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহবান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পতাকাবৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে জারি করা ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার মনে করে সন্ত্রাসী আক্রমণের ঝুঁকি সত্যি এবং বিশ্বাসযোগ্য। তাই সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের পরে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন সতর্কতার সঙ্গে বাংলাদেশ সফরের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে।
এর আগে গত পহেলা জুলাই শুক্রবার ঢাকার কূটনৈতিক পাড়ার হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় এক বাংলাদেশি আমেরিকানসহ ১৮জন বিদেশি নিহত হন। ওই ঘটনার পরপর ২ জুলাই মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জরুরি বার্তা ও পরে ৬ জুলাই সতর্ক বার্তা জারি করা হয় বাংলাদেশে ভ্রমণরত দেশটির নাগরিকদের জন্য।
এ ভ্রমণ সতর্কতা নোটিশে বাংলাদেশে এর আগে সংঘটিত ধর্মীয় সংখ্যালঘু, ব্লগার, প্রকাশক এবং আইন-শৃঙ্খলাবাহিনীর ওপরে হামলার বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। 

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে দায়েশ বা ইসলামিক স্টেট এবং আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা প্রকাশ্যে এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উচিৎ হবে দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা এবং সতর্ক অবস্থায় থাকা।

ওই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী বা তাদের পরিবারদের পায়ে হেঁটে বা বাইসাইকেলে বা রিক্সা বা অন্য যেকোনও ধরনের উন্মুক্ত যানবাহনে চলাচল এবং জনসমক্ষে বেরুনো এবং বড় কোনও জনসমাগমে না যাওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের কিশোরগঞ্জ জেলা বা এর আশেপাশে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।

/এসএসজেড/টিএন/

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শোলাকিয়ার বোমা হামলা 

চাপাতি রাখার বিশেষ পোশাক

শোলাকিয়ার এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত

শোলাকিয়ায় বোমা হামলায় দুই পুলিশসহ নিহত ৪, আহত ১২

‘হামলায় অংশ নেয় ৮-১০ জন এবং প্রচণ্ড ক্ষিপ্রগতির’

গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতীয় দল

শোলাকিয়ার হামলাকারীদের বয়স ২০ থেকে ২৫

শোলাকিয়া হামলায় ‘সন্দেহভাজন’ শরিফুল আটক হয় ময়মনসিংহে

শোলাকিয়ায় কেন নিরাপত্তা নিশ্চিত করা গেলো না!

গুলশানে হামলাকারী চক্রটিই শোলাকিয়ার ঘটনায় জড়িত: ডিআইজি নুরুজ্জামান