সিএমপির সংবাদ সম্মেলন

বন্দরনগরী চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলার পর বন্দরনগরী চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ৭ জুলাই বৃহস্পতিবারের ওই হামলায় দুই পুলিশ সদস্য ও এক সন্দেহভাজনসহ নিহত হন চার জন।

সিএমপি কমিশনার ইকবাল বাহার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা চট্টগ্রাম মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।

তিনি বলেন, আমরা যথেষ্ট সতর্ক রয়েছি। শহরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সব জায়গার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি, নগরীতে অধিক জনসমাগম হয় এমন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

বন্দরনগরীর কূটনৈতিক অফিস, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, শপিং মল, বাস টার্মিনাল, রেল স্টেশন এবং বিমানবন্দরের মতো স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ঢাকার জিম্মি ঘটনার পর সতর্কতা হিসাবে দ্রুত বন্দরনগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা শহরে পুলিশ টহল জোরদার করেছি।

/এমপি/টিএন/

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শোলাকিয়ার বোমা হামলা 

চাপাতি রাখার বিশেষ পোশাক

শোলাকিয়ার এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত

শোলাকিয়ায় বোমা হামলায় দুই পুলিশসহ নিহত ৪, আহত ১২

‘হামলায় অংশ নেয় ৮-১০ জন এবং প্রচণ্ড ক্ষিপ্রগতির’

গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতীয় দল

শোলাকিয়ার হামলাকারীদের বয়স ২০ থেকে ২৫

শোলাকিয়া হামলায় ‘সন্দেহভাজন’ শরিফুল আটক হয় ময়মনসিংহে

শোলাকিয়ায় কেন নিরাপত্তা নিশ্চিত করা গেলো না!

গুলশানে হামলাকারী চক্রটিই শোলাকিয়ার ঘটনায় জড়িত: ডিআইজি নুরুজ্জামান