রবিবার (১০ জুলাই) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জঙ্গিদের বিচারের জন্য বিশেষ ট্রাইবুন্যাল গঠন করা হবে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনেই জঙ্গিদের বিচার সম্ভব।
বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হয়ে পড়ায় এসব প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা মনে করি না প্রাতিষ্ঠানিকভাবে এসব ঘটনা ঘটছে। ব্যক্তিগতভাবে কেউ এতে জড়িত হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এপিএইচ/
আরও পড়ুন:
নিরাপত্তা বলয় মাথায় রেখে কয়েক স্তরে ভাগ হয়ে হামলা চালায় জঙ্গিরা