আল-আমিনের বাবার নাম মো. মনির হোসেন মোল্লা। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। আল-আমিন ঢাকায় কামরাঙ্গীর চরের কোম্পানি ঘাট এলাকায় আফছু মিয়ার পাঁচতলা বাড়ির চতুর্থ তলায় নানি পারুল বেগমের ভাড়া বাড়িতে থাকতো। সে স্থানীয় রহমত উল্লাহ প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহত আল-আমিনের মামা সাকিব জানান, আল-আমিন বিকালে ওই পাঁচতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে হঠাৎ করে নিচে পড়ে যায়। সেখান থেকে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিব আরও জানান, পাঁচতলা ওই ভবনের ছাদে কোনও রেলিং ছিল না। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অনলাইনে জঙ্গি বানানোর ফাঁদ!
/এআইবি/এআর/টিএন/