রবিবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেসে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকা রুখে দাঁড়ানোর জন্য দেশের সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশকে সামনে অগ্রসর করে নেওয়ার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায়, উপজেলায়/থানায়, পাড়া-মহল্লায় জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ করতে হবে।
সমাবেশে বিএনপিকে উগ্র ধর্মীয় মৌলবাদী এবং মুক্তিযুদ্ধে পরাজিত শত্রু জামায়াত ইসলামীকে ত্যাগ করার আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা জামায়াত ইসলামীসহ সকল ধর্মীয় মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ও তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, ঐক্য ন্যাপের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মুনায়েম নেহেরু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ড. আজিজুর রহমান, আদিবাসী ফোরামের কোষাধ্যক্ষ অ্যান্ড্রু সলোমার, আদিবাসী মহিলা নেত্রী চঞ্চনা চাকমা, ঐক্য ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া, অলিজা হাসান, শিক্ষা সম্পাদক রঞ্জিত কুমার সাহা, ঢাকা মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
সমাবেশে আগামী ১৬ জুলাই সারাদেশে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ বিষয়ে জঙ্গিবাদ বিরোধী দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
/এসআই/এসএনএইচ/