জঙ্গিবাদবিরোধী অভিভাবক ও নারী সমাবেশ করবে ১৪ দল

ঢাকায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিভাবক এবং নারী সমাবেশের ডাক দিয়েছে ১৪ দল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট আগামী ২০ জুলাই অভিভাবক ও পরদিন ২১ জুলাই নারী সমাবেশ করবে। সন্তানদের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে অভিভাবক ও নারীদের সচেতন করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ থেকে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া সমাবেশ থেকে ২৪ জুলাইয়ের পর পর্যায়ক্রমে জেলায় জেলায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

/ইএইচএস/টিএন/

আরও পড়ুন:

ফেসবুকে এখনও নিয়ন্ত্রণহীন সব ‘জিহাদি পেজ’

সংবাদমাধ্যম আমার বক্তব্য বিকৃতভাবে ব্যবহার করেছে: জাকির নায়েক

নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, স্বামীসহ গ্রেফতার

প্রলয়ঙ্করী ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া সবাই নজরদারিতে