এভিয়েশনের নিরাপত্তায় জিরো টলারেন্স: বিমানমন্ত্রী


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননদেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন,‘আমরা চাই না আমাদের সামগ্রিক সুনাম নষ্ট হোক। এভিয়েশনের সিকিউরিটির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।’
মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কার্গো চলাচালে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্রিটিশ প্রতিষ্ঠান রেড লাইন শুরুতেই লন্ডন ফ্লাইট নিয়ে কাজ শুরু করেছে। এখন আমাদের লোকজন সফলভাবে লন্ডন ফ্লাইট অপারেট করছে। অস্ট্রেলিয়া কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এরমধ্যে হঠাৎ করে জার্মান কোনও ধরনের আলোচনা ছাড়াই কার্গো ফ্লাইট বন্ধ করে দিয়েছে। জার্মান প্রতিনিধি দল শাহজালালের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছে। এরপরও এসব নিষেধাজ্ঞা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে হয়।
বিমানবন্দরের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ওসমানী ও শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু বিদেশি যাত্রী নয়, দেশি যাত্রীদের জীবনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এজন্য অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার ঘটনায় আমরা ব্যাকফুটে আছি। বর্তমান পরিস্থিতি জাতীয় জীবনে বড় ধরনের দুর্যোগ। আমাদের আশেপাশের খোঁজ খবর রাখতে হবে। সামাজিক দায়বদ্ধতা বাড়াতে হবে।’
/সিএ/এসটি/ এপিএইচ/

আরও পড়ুন:

প্রশিক্ষণের পরও শাহজালালে বদলায়নি নিরাপত্তাকর্মীদের আচরণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ শুরু করেছে রেডলাইন!