বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। কোনও জঙ্গি ও সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন  গণভবনে সন্ত্রাস ও জঙ্গি দমনে ঢাকা ও কিশোরগঞ্জ জেলার মাঠ পর্যায়ের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
ওই সভায় তিনি সবাইকে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা ইসলামের নামে মানুষ হত্যা করে, তারা আমাদের পবিত্র ধর্মের বদনাম করছে। ইসলাম জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসের অনুমতি দেয় না। তিনি বলেন, যারা পবিত্র রমজান মাসে ঈদের নামাজের সময় মানুষ হত্যা করে তারা ইসলামের ধারক হতে পারেনা।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে চারটায় রাজশাহী ও রংপুর বিভাগের  মাঠ পর্যায়ের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আরেকটি মতবিনিময় সভা করবেন।
পিএইচসি/ এপিএইচ/

আরও পড়ুন:

নর্থ সাউথকে কড়া নজরদারিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে সরকার 

গুলশান হামলা: খায়রুল ও উজ্জ্বল ছিল ‘আহলে হাদিস’র অনুসারী

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির কারাদণ্ড

সুপ্রিম কোর্ট এলাকায় বাড়তি সতর্কতা