শনিবার সরকারি অফিস খোলা থাকবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারআগামী শনিবার ১৬ জুলাই কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা থাকবে।

সরকার নির্বাহী আদেশে গত ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল। এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল। ঈদুল ফিতরের ছুটির মাঝখানে মাত্র একদিন কর্মদিবস থাকায় ৪ জুলাই ছুটি ঘোষণা করা হয়েছিল।

আজ এক তথ্য বিবরণীতে একথা বলা হয়।

উল্লেখ্য গত ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সব সরকারি অফিস বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে ১০ জুলাই থেকে আবার সব অফিস খুলেছে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

জঙ্গি হামলাকারীরা নিঃসন্দেহে দোজখের আগুনে পুড়বে: প্রধানমন্ত্রী
নিখোঁজের খবরগুলো আমলে নিত না আ. লীগও

/এফএস/