মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন নালায় পড়ে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান বৃহস্পতিবার সকালে ফের শুরু হয়েছে।
বুধবার গভীর রাত পর্যন্ত অভিযান চলার পর বৃহস্পতিবার সকাল ৮টায় দ্বিতীয় দফায় এ উদ্ধার অভিযান শুরু হয়।
অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের (সদর দফতর) উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ৮ জন ডুবুরি এ অভিযানে অংশ নিচ্ছেন।
এর আগে বুধবার সন্ধ্যায় মহাখালীর উল্লিখিত স্থানে সানজিদা নামে ছয় বছরের এক শিশু খেলতে গিয়ে নালায় পড়ে যায়। এর পর থেকে তাকে পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত
/জেএ/এইচকে/
আরও পড়ুন: মহাখালীতে ড্রেনে পড়ে শিশু নিখোঁজ