বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে আলাপকালে বাংলা ট্রিবিউনকে পূর্তমন্ত্রী বলেন, আমার এখানে যে সাইনবোর্ড আছে, সেখানে ‘যুদ্ধাপরাধী’ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নাম রয়েছে। আমি বলেছি, এই সাইনবোর্ড পাল্টাতে। তিনি বলেন, সাকার নাম আমরা বাদ দেব না। তবে তার নামের সঙ্গে ব্র্যাকেটে লিখে দেব ‘যুদ্ধাপরাধী’। যেন যুগ যুগ ধরে এটা থেকে যায় এবং লোকজন দেখে। অন্য মন্ত্রণালয়ও একই উদ্যোগ নেবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। ১৯৮৬ সালের ২৫ মে থেকে এ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ২২ নভেম্বর তার ফাঁসি হয়।
২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী প্রথমে কৃষিমন্ত্রী ও পরে শিল্পমন্ত্রী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণমন্ত্রী হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর ২২ নভেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এবং এ বছর ১১ মে মতিউর রহমান নিজামীর ফাসি কার্যকর হয়।
আরও পড়তে পারেন: সাঈদীর প্লট বরাদ্দ বাতিল আগামী সপ্তাহে
/এমএনএইচ/