‘রাষ্ট্রপক্ষ খুশি, কনভিকশন রেট হান্ড্রেড পারসেন্ট’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধী জামালপুরের সৈয়দ আশরাফ হোসেনসহ আট জনের বিরুদ্ধে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। আদালত থেকে বের হয়ে এসে প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, আমরা রায়ে খুশি। কারণ এখনও পর্যন্ত আমাদের প্রতিটা মামলায় কনভিকশন রেট হান্ড্রেড পারসেন্ট।
তুরিন আফরোজ

এই মামলায় আদালতের পর্যবেক্ষণ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগের মধ্যে যে দুইটি অভিযোগ প্রমাণিত হয়নি সে বিষয়ে ট্রাইব্যুনাল বলেছেন, অভিযোগগুলো সুনির্দিষ্ট ছিল না এবং রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেনি। এ বিষয়ে তুরিন আফরোজ বলেন, আমাদের তদন্ত সংস্থার ওপর নির্ভর করতে হয়। এতোদিন আগের ঘটনায় মামলা নিয়ে কাজ করতে গিয়ে কী সমস্যাগুলোর মধ্যে পড়তে হয় তা আপনারা জানেন। এটা মুখের কথা না।তারপরও আমরা পেরেছি। আমাদের সীমাবদ্ধতার জায়গাটা কোথায় বুঝতে চেষ্টা করবেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি পাঁচ জনকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।  এর আগে সকাল পোনে ১১ টায় ২৮৯ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন আদালত। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুরিন বলেন, এ মাসের মধ্যে পলাতক আসামিরা আত্মসমর্পণ করলে আপিলের সুযোগ পাবে। রাষ্ট্রপক্ষ আপিল করবে কিনা প্রশ্নে তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর সে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এখনই কিছু বলা যাচ্ছে না।

 /ইউআই /এপিএইচ/

আরও পড়ুন:

জামালপুরের ৩ রাজাকারের ফাঁসির রায়