সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয় পরিষদের এক বৈঠকে এ তারিখ ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার সম্ভাব্য যেসব তারিখ জানানো হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়- ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর এবং ২১ ও ২৮ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন বিকেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- ১৯-২৭ নভেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়- ২৩-২৭ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- ২৩-৩১ অক্টোবর, খুলনা বিশ্ববিদ্যালয়- ৩-৫ নভেম্বর, ইসলামী বিশ্ববিদ্যালয়- ১৯-২৪ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়- ২৪-২৮ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়- ১৮-১৯ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়- ১৩-১৭ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়- ২, ৩ ও ৯ ডিসেম্বর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়- ২৬ ডিসেম্বর ফাজিল সম্মান, ৮-২০ জানুয়ারি ফাজিল পাস।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)- ২২ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৫ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২৬ অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২৮ অক্টোবর, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও- ১৮ নভেম্বর।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়- ৯ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়- ২৯ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়- ৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- ২৫ নভেম্বর, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়- ৩ ডিসেম্বর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২৬ নভেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১৮-২১ ডিসেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৪-৭ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১০ ও ১১ ডিসেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১১ ও ১২ নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২৩ ডিসেম্বর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

এই সভায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফসহ ২৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’
রিভার্জ চুরি: বাংলাদেশ ব্যাংকের জড়িতরা চিহ্নিত, দালিলিক প্রমাণ হাতে নিয়েই গ্রেফতার

/আরএআর/এফএস/