বৃহস্পতিবার বেনাপোল পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। দু-দেশের ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খুব ভালো থাকবেন। আমাদের ভারত ও বাংলা সম্পর্ক চিরকালের, চিরদিনের, চিরনবীন। চিরদিনই সবাই সবাইকে আমন্ত্রণ জানাই। নতুন দিগন্ত উন্মোচিত হলো। চারশ’র ওপর ট্রাক যাতায়াত করবে। এছাড়া চ্যাংড়াবান্দা, হিলি আছে। আমরা আরও কিছু চেকপোস্ট করেছি। ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগের মধ্য দিয়ে বাণিজ্য ও সম্পর্ক উন্নতি হবে। আমাদের একটা ভৌগলিক সীমানা আছে। কিন্তু আমাদের শিক্ষা, সংস্কৃতি এক। ফলে সম্পর্ক উন্নয়ন দরকার, অবকাঠামো দরকার।
মমতা বলেন, পশ্চিমবঙ্গ সবসময় বাংলাদেশকে খুব ভালোবাসে। আরও ভালো সম্পর্ক হোক চাই। আমরা অবশ্যই একসঙ্গে কাজ করবো। ভবিষ্যৎ গড়ার জন্য দুই দেশের শেয়ারিং খুব দরকার।
/ইউআই/এজে/