বাংলাদেশ-ভারতের অর্থনীতি মজবুত ভিত্তি পাবে: প্রধানমন্ত্রী

হাসিনাযৌথ বন্দর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, এর মধ্য দিয়ে অর্থনীতিতে মজবুত ভিত্তি রচনা করবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, দুই দেশের অর্থনীতি আরও মজবুত ভিত্তি পাবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মানুষে-মানুষে। এটি সেই ১৯৭১ সাল থেকেই।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়ক-রেল চালু হয়েছে। সার্বিক বাণিজ্য ব্যবস্থা রয়েছে। আমরা আরও এগিয়ে যাব। এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান সবসময় চির স্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি।
হাসিনা বলেন, আমাদের সরকার মনে করে বাংলাদেশ-ভারত ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। তারা সবসময় পাশে থাকবেন। দুই দেশের জনগণের জন্যই শক্তিশালী যোগাযোগ দরকার ছিল। তা সুপ্রতিষ্ঠিত হয়েছে। তা আরও সুসম্পর্কে যাবে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ সৃষ্টি হয়েছে; এটিও আমাদের বাণিজ্য উন্নতির অন্যতম দিক।

/পিএইচসি/এজে/