কাজী নাবিল আহমেদ যশোরকে দেশের প্রাচীন শহরগুলোর একটি উল্লেখ করে বলেন, ‘যশোর হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম কয়েকটি জেলার মধ্যে অন্যতম। যশোর শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র, পাঁচ’শ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, একটি মেডিক্যাল কলেজ ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যশোর সফরকালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে ক্ষমতায় এলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি বিবেচনা করা হবে।’
যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি, যেন যশোরকে দ্রুত সিটি করপোরেশনে উন্নীত করা হয়।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পৌরসভা শহরের প্রধান চৌরাস্তা মোড়, দড়াটানা মোড় অন্যান্য মোড়গুলো বর্তমানে খুবই সরু হয়ে গেছে। এগুলো আরও প্রশস্ত করা প্রয়োজন। কাজেই এ মোড়গুলো প্রশস্তকরণসহ পৌরসভার উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি।’
এ সময় সংসদ সদস্য জমি অধিগ্রহণ করে ব্রিটিশ আমলের সরু রাস্তাগুলো প্রশস্ত করার দাবি জানান।
/ইএইচএস/এসএ/এপিএইচ/
আরও পড়ুন:
কাউন্টি অভিষেকেও দুর্ধর্ষ মুস্তাফিজ
র্যাবের নিখোঁজ তালিকায় ঝিনাইদহের প্রতিবন্ধী, প্রবাসী ও নিহতদের নাম