যে যেই ষড়যন্ত্র করুক তাদের নীল-নকশা আমাদের কাছে এসে গেছে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুলশান ট্রাজেডির পরপরই শোলাকিয়া ট্রাজেডি ঘটেছে। এই দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো হত্যাকাণ্ড আমাদের নিরাপত্তাবাহিনী আইডেন্টিফাইড করেছে। অনেক হত্যাকাণ্ডের জন্য আমরা কয়েক শ’ অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করেছি।’
তিনি বলেন, ‘এগুলো অমানুষের কাজ, অধর্মের কাজ। কোনও ধর্মে মানুষ হত্যা করার কোনও স্থান নেই। এই সমস্ত ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে আজকে সমস্ত জাতি ঐক্যবদ্ধ। যে-ই এই ষড়যন্ত্র করুক কিছুই লাভ হবে না, শুধু বিভ্রান্ত করা ছাড়া।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদেক খান। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান প্রমুখ।
পিএইচসি/এপিএইচ/
আরও পড়ুন:
মীর কাসেমকে সময় দেওয়ায় মন্ত্রিসভায় ক্ষোভ
অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি