কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কল্যাণপুরে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে  বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসীরা কল্যাণপুরে জড়ো হয়ে বিরাট কোনও একটা ঘটনা ঘটাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খবর পেয়ে সেখানে অভিযান চালায়। তাদের অপরারেশন চালানোর তড়িৎ সিদ্ধন্ত দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে।’

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সন্ত্রাসী ও জঙ্গিদের স্থান বাংলাদেশে হতে দেব না। যে কোনও মূল্যে আমরা তা প্রতিহত করবো।’

শেখ হাসিনা বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসী হামলা এগুলো নতুন নয়। এ ধরনের ঘটনা পঁচাত্তরের পরে বারবার ঘটেছে। তবে ধর্মের নাম নিয়ে মানুষ খুন নতুন উপসর্গ। আমরা যে কোনোভাবে তা মোকাবিলা করবো।’ 

 /পিএইচসি/এসটি/