মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘বর্তমান ভারতের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা কৌশল এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, সনাতনী ধারণায় নিরাপত্তার অর্থ সীমান্ত সুরক্ষিত করা। কিন্তু নতুন ঝুঁকির কারণে এখন এর সংজ্ঞা ও ধারণার ব্যাপ্তি বেড়েছে।
নিরাপত্তা বিষয়ে ধ্যানধারণা পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ একটি প্রধান চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। ফলে ভারত ৯০ এর দশক থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসী মোকাবিলা করে আসছে।
তিনি আরও বলেন,বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অংশীদারিত্ব,কৌশল এবং নিরাপত্তাও বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে জানিয়ে হাইকমিশনার জানান, বাংলাদেশও আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম অংশীদার।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সন্ত্রাসবাদ আমাদের সমাজের জন্য একটি বড় ঝুঁকি এবং সন্ত্রাসীদের উদ্দেশ্য ইতিবাচক উন্নয়নকে বাধাগ্রস্ত করা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত বাংলাদেশের পাশে থাকার এবং যেকোনও ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান শ্রিংলা।
এসজেড/এসএনএইচ/এপিএইচ/
আরও পড়ুন-
‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’