কল্যাণপুরের আস্তানা থেকে সরানো হয়েছে লাশ, ময়নাতদন্ত ঢাকা মেডিক্যালে

লাশ নেওয়া হচ্ছে ঢামেকে
রাজধানীর কল্যাণপুরের ওই জঙ্গি আস্তানা থেকে নিহত জঙ্গিদের লাশ সরানো হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় লাশ সরানোর কাজ শুরু হয়। মোট ৪টা অ্যাম্বুলেন্স রাখা হয় লাশ সরানোর জন্য। লাশগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

প্রথম অ্যাম্বুলেন্সে নেওয়া হয় চারটি মরদেহ। দ্বিতীয় অ্যাম্বুলেন্সে ওঠানো হয় দুটি মরদেহ। তৃতীয় অ্যাম্বুলেন্সে তিনটি মরদেহ। মোট ৯টি লাশ ঢামেকে নেওয়া হয়।  লাশবহনকারী ব্যাগে করে এগুলো ঢামেকে নেওয়া হয়। বিকাল ৪টা ৫৫ মিনিটে লাশ ঢামেকে পৌঁছায়।    

লাশ নেওয়া হচ্ছে ঢামেকে

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেন।  জঙ্গিরা নিহত হওয়ার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।

অ্যাম্বুলেন্সে করে ঢামেকে নেওয়া হয় জঙ্গিদের লাশ

র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে আহত এক জঙ্গিকে  আটক করা হয়। এক জন পালিয়ে যায়।

ছবি: নাসিরুল ইসলাম।

আরও পড়ুন- 

অপারেশন স্টর্ম-২৬ এর সব খবর

/এআইবি/এফএস/