সচিব বলেন, সরকার কর্মজীবী নারীদের সুবিধার জন্য বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাই সরকারিভাবে মহিলা হোস্টেল ও ডে কেয়ার সেন্টার নির্মাণ না হওয়া পর্যন্ত বাড়ি রিকুইজিশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ সময় সচিব জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় ভিজিডি উপকারভোগীর সংখ্যা সাড়ে ৭ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখে উন্নীত করা হবে। এছাড়া মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ২ লাখ ৬০ হাজার থেকে ৫ লাখে উন্নীত করা হবে।
সরকার এ লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
/এসআই/এমও/এমএনএইচ/