কল্যাণপুরের সেই বাড়ির ৩৮ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

অপারেশন স্টর্ম ২৬কল্যাণপুরের তাজ মঞ্জিল (জাহাজ বিল্ডিং) থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা ৪২ জনের মধ্যে ৩৮ জনকে ছেড়ে দিয়েছে মিরপুর মডেল থানার পুলিশ। তবে সন্দেহভাজন চারজনকে আটক  রাখা হয়েছে।
মিরপুর মডেল থানার এসআই  জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়ির পঞ্চম তলার জঙ্গি আস্তানায়  ঘণ্টাব্যাপী চালানো অভিযানে ভবনে থাকা ৯ জঙ্গি নিহত হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবন থেকে ৪২ জনকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়।
/এআরআর/ বিটি/এপিএইচ
আরও পড়ুন:


গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!

খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!

দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে