বুধবার বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন ২০১৬’-এর দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ নির্দেশ দেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন,জনগণকে মহাসড়কে চলাচল,সড়ক পারাপার, গাড়ি চালানো প্রশিক্ষণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল সম্পর্কে সচেতন করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া,রাস্তা দখলমুক্ত করা,ফিটনেসবিহীন যানবাহন যাতে কোরবানির পশু নিয়ে মহাসড়কে উঠতে না পারে সে জন্য উৎস মুখে বন্ধ করা, সড়ক মহাসড়কে পশুর হাট বসানো বন্ধ করা, ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভিজিলেন্স টিমের কার্যক্রম সক্রিয় রাখা, গুরুত্বপূর্ণ সেতুগুলোর কাছ থেকে বালু উত্তোলন বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে সরকার।
সেতুমন্ত্রী আরও বলেন, অনেক রাস্তা আছে মেরামত করতে হবে। কিন্তু বৃষ্টির সময় বিটুমিন দিলে তা ক্ষয় হয়ে যাবে। এজন্য আপাতত চলাচল উপযোগী করা হচ্ছে রাস্তাগুলো।
/এসআই/এসএনএইচ/এমএসএম /
আরও পড়ুন-
গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!
খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!
দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে