বুধবার বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন ২০১৬’-এর দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
মুজিবুল হক বলেন, এখন পর্যন্ত আট হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির আমলে এসব পদে কোনও নিয়োগ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে সমস্যা হলো অনেকে উচ্চ আদালতে মামলা করেন। ফলে মামলা চলাকালীন বা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত নিয়োগ দেওয়া যায় না। এতে কার্যক্রম বাধাগ্রস্ত হয়। আমরা মামলা মোকাবিলা করেই নিয়োগগুলো দিচ্ছি এবং ভবিষ্যতেও দেবো।
সম্মেলনে জেলা প্রশাসকদের রেলের জমি ও সম্পদ উদ্ধারে সহায়তা করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।
আরও পড়তে পারেন: কল্যাণপুরে নিহত জঙ্গি জোবায়ের শিবিরের কর্মী ছিল
/এসআই/এসএনএইচ/এমএসএম /