ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ই্য়াসমিন বুধবার রিমান্ড আবেদনের ওপর শুনানি করেন। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তিনি মমতাজ পারভিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. বজলুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পারভিনকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিকে পুলিশের অনুমতি ছাড়া কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জঙ্গি আস্তানা ‘জাহাজ বিল্ডিং’ খ্যাত তাজ মঞ্জিল থেকে কোনও জিনিসপত্র সরানো যাবে না বলে জানা গেছে। মিরপুর মডেল থানার এসআই সুভ্রত বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমতি ছাড়া ওই ভবনের কেউ জিনিসপত্র সরাতে পারবেন না। বাসায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনুমতি নিয়েই বাসায় প্রবেশ করতে হবে। ওই বাসায় বর্তমানে কোনও ভাড়াটিয়া নেই।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়ির পঞ্চম তলায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।
র্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনটি থেকে লাফিয়ে পালানোর সময় রাকিবুল হাসান রিগ্যান নামে এক জঙ্গিকে গুলি করার পর আটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়।
আরও পড়ুন-
গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!
খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!
দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে
/এসআইটি/এফএস/