বাংলাদেশি মেজর জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার

ইউএন-বাংলাদেশমেজর জেনারেল মোহাম্মাদ হুমায়ুন কবিরকে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন মঙ্গলবার এ নিয়োগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নরওয়ের মেজর জেনারেল ক্রিস্টিন লান্ড এর স্থলাভিষিক্ত হবেন হুমায়ুন কবির। হুমায়ুন তার ৩২ বছরের কর্মজীবনে বিভিন্ন ইউনিট, ব্যাটালিয়ন, ব্রিগেড ও ডিভিশনের নেতৃত্ব দেন।
তিনি জাতিসংঘের কঙ্গো শান্তিরক্ষী বাহিনীতে মিলিটারি অবজারভার হিসাবে কাজ করেছেন।
জেনারেল হুমায়ুন কবির লন্ডনের কিংস কলেজ থেকে আন্তর্জাতিক নিরপত্তা ও কৌশলের ওপর মাষ্টার্স ডিগ্রি করেছেন।

/এসএসজেড/এপিএইচ/আপ-এনএস/

আরও পড়ুন- 

গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!

খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!