রাজধানীর ইস্কাটনে বিস অডিটরিয়ামে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে এক সেমিনারে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্র মতবাদের চক্র ভাঙতে সরকার বদ্ধপরিকর। এই সন্ত্রাসী ঘটনার পেছনে কারা রয়েছে তা বের করার সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী কমিটি এবং কমিউনিটি পুলিশিং জোরদার করার নির্দেশ দিয়েছেন। জনগণ বিশেষ করে যুব সম্প্রদায় যাতে উগ্রমতবাদের দিকে ঝুঁকে না পড়ে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার।
আরও পড়ুন-
নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী
/এসএসজেড/এফএস/