৫১ পরিবারকে অর্থসহায়তা দিচ্ছে হুজি

জঙ্গি- প্রতীকী ছবিনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিনসহ তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশে যুদ্ধরত হুজি সদস্যদের ৫১ টি পরিবারকে সংগঠনের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, হুজির বহু সদস্য আফগানিস্তান ও সিরিয়ায় যুদ্ধরত। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানে দুই হুজি সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া যায়। অনেকে দেশেও ফিরে এসেছে। মনিরুল ইসলাম জানান, বিদেশে যারা যুদ্ধরত আছে বা নিহত হয়েছে তাদের পরিবারসহ ইতোমধ্যে ফাঁসিসহ বিভিন্ন দণ্ড পাওয়া জঙ্গিদের পরিবারও এই আর্থিক সহায়তা পাচ্ছে। দেশে সমমতাদর্শের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তার এ অর্থ জোগাড়  করা হয়ে থাকে।
নাজিমুদ্দিনসহ তিন জঙ্গির দেওয়া তথ্য অনুযায়ী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সগির বিন এমদাদের একটি প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে রাজধানীর বাংলাবাজারে। এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার জিহাদি বই জব্দ করে পুলিশ।

/জেইউ/এইচকে/

আরও পড়ুন: হুজির ৫ হাজার জিহাদি বই জব্দ