হজ কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানহজ সংক্রান্ত সকল কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেছেন, 'এবারই প্রথমবারের মতো হজ কার্যক্রমে প্রাক নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়া হজ ব্যবস্থাপনা ও হাজিদের সেবা প্রদানের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।'
সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার এই উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হজ যাত্রীরা হজ পালনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন।’
ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এ কে এম এ আউয়াল এমপিসহ ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

সূত্র: বাসস
/এনএস/

আরও পড়ুন: অভিযানের আগে সব ‘ডিভাইস’ ভেঙে ফেলে জঙ্গিরা