জঙ্গিবাদের মামলা দেখতে আলাদা সেল হচ্ছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
জঙ্গিবাদের মামলাগুলো ঠিকমতো দেখভাল করতে আলাদা একটি সেল গঠন করার প্রস্তুতি নিচ্ছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার (২৯ জুলাই) ডিসি সম্মেলনে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদ সংক্রান্ত মামলা পরিচালনার ক্ষেত্রে কোনও ধরনের জটিলতা তৈরি হলে, প্রসিকিউশনের কাছ থেকে অসহযোগিতা পেলে, যে কোনও ধরনের সমস্যা অনুভব করলে সেক্ষেত্রে আইন মন্ত্রণালয় গঠিত এ সক্রান্ত বিশেষ সেলের সহায়তা নেওয়া যাবে। ডিসিদের এই ব্যাপারে অবহিত করা হয়েছে।

অ্যাটর্নি সার্ভিস প্রসেঙ্গে তিনি বলেন, এটি একটি জটিল কাজ। তড়িঘড়ি করে এটি চালু করা যাবে না। সেক্ষেত্রে আমরা পরীক্ষামূলকভাবে ৩০ শতাংশ হারে আইনজীবীদের নিয়ে এই সার্ভিস চালু করার কথা ভাবছি।

আরও পড়ুন-

সন্ত্রাসবিরোধী যুদ্ধে ’৭১ এর মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: নরেন্দ্র মোদি
‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর যাতায়াত ছিল কল্যাণপুরের জঙ্গি আস্তানায়!

অপারেশন স্টর্ম-২৬ আ. লীগের বড় অর্জন!

/এসআই/এফএস/