চলমান জঙ্গি সংকট ও তা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকি চলছে। ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করছে। দেশের প্রশাসন, নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষক, মনোরোগ বিশেষজ্ঞ, অনলাইন অ্যাক্টিভিস্টরা চলমান সঙ্কট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছেন।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু, নিরাপত্তা বিশ্লেষক ব্রি. জে. (অব.) হাবিবুর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ ড. মেখলা সরকার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, ব্লগার ও লেখক আরিফ জেবতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে সন্ধ্য ৬টা পর্যন্ত।
বৈঠকিটি সরাসরি দেখতে চোখ রাখুন ৭১ টিভিতে। এবং এ সংক্রান্ত সব নিউজ পড়তে সরাসরি বাংলা ট্রিবিউনের হোম পেইজে চোখ রাখুন। এছাড়া তথ্য পেতে নজর রাখুন বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজে।
/ইউআই/এমআর/