দেশের ৯২টি বেসরকারি ও ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার দেশের সবকটি স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রায় ৪৫ থেকে ৫০ লাখ শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধনে অংশ নেবেন।
/আরএআর/ এপিএইচ/