তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়েই এ অশুভ শক্তিকে রুখে দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমুজ্জ্বল অসাম্প্রদায়িক বাংলাদেশকে রক্ষা করতে হবে।
সোমবার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার একমাস পূর্তিতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।
শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইকবাল আর্সলান বলেন, বাংলাদেশ পৃথিবীর অষ্টম সুখী জাতি হিসেবে নাম করেছে। দেশ উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি এবং জামায়াত আইএসের আদলে বাংলাদেশে এখন জঙ্গি হামলা করছে এবং উন্নয়ন ধারাকে ব্যাহত করার প্রয়াস চালাচ্ছে। কিন্তু আমরা এদের পরাভূত করবো।
কর্মসূচি আরও বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল প্রমুখ।
এ মানববন্ধন কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকসহ নানা স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
/জেএ/এবি/
আরও পড়ুন
জঙ্গিবাদ মোকাবিলায় আমরা সক্ষম, প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী
জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে জাতিসংঘে যাচ্ছেন ফরীদ উদ্দীন মাসঊদ