বুধবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তিতে সই করবে সরকারের ৪৮টি মন্ত্রণালয়ের সবিচরা এবং প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি আরও জানান, সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা, সম্পদের যথাযত ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়।
আরও পড়ুন-
'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!
অভ্যুত্থান চেষ্টা থেকে জঙ্গিনেতা
/এসআই/এসএনএইচ/এফএস/