ইসলামিক ফাউন্ডেশনের খুতবা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

হাইকোর্টইসলামিক ফাউন্ডেশন (ইফা) থেকে জুমার নামাজের খুতবা নির্ধারণ  করে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু। এতে ইফা'র মহাপরিচালক এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মোয়াজ্জেম হোসেনের আদালতে এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ‘নির্ধারণ’ করে দেওয়া জুমার নামাজের খুতবা বাতিল করতে সরকারের প্রতি একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব না পাওয়ায় এই রিট আবেদন করা হয়েছে।

আরও পড়ুন- 

'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!
অভ্যুত্থান চেষ্টা থেকে জঙ্গিনেতা

/ইউআই/এনএস/