নিলয় হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ সেপ্টেম্বর

ব্লগার নিলয় নীলব্লগার নিলয় নীল হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
বুধবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহমুদুর রহমান তা দাখিল করতে ব্যর্থ হন। তাই ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু এ নতুন তারিখ ধার্য করেন।
এই মামলায় এখন পর্যন্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেকুল আলম তারেক। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান এবং জনৈক মাসুম রানা, কাউছার হোসেন খান  ও কামাল হোসেন সরদার।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ আগস্ট নিজ বাসায় নীলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসআইটি/এনএস/

আরও পড়ুন: ৩৮ দিন পর পুলিশ সদর দফতরে এসপি বাবুল