বেতারে জঙ্গিবিরোধী অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ বেতার আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন।

৫ আগস্ট সকাল ১০টায় খুলনায় হোটেল সিটি ইন থেকে অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জে, এফএম ১০৩.২ মেগাহার্জে, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এ সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রসমূহ অনুষ্ঠানটি একযোগে রিলে করবে। এছাড়া বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ওবি ভ্যানের মাধ্যমে স্থানীয়ভাবে অনুষ্ঠানটি সম্প্রচার করবে। খবর বাসস।

আরও পড়ুন: ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট

/এসটি/