সাকা চৌধুরীর ছেলে হুম্মাম অপহৃত না ডিবিতে ?

হুম্মাম কাদের চৌধুরী

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার নিরাপত্তা রক্ষী ।

হুম্মামের নিরাপত্তা রক্ষী সায়েম দাবি করেন,  বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর রায়সা বাজার মোড় (ইংলিশ রোড) থেকে ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। 

জানা গেছে, সাকা চৌধুরীর রায়ের নথি ফাঁসের মামলায় হুম্মান চৌধুরী নিম্ন আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন।এ সময় তার সঙ্গে মা ফারহাত কাদের চৌধুরী, নিরাপত্তা রক্ষী সায়েম ছিলেন। তবে তাকে ডিবি তুলে নিয়েছে, নাকি অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। 

সায়েম জানান, তাদের গাড়িটি রায়সা বাজার মোড়ে সিগনালে থামলে ডিবি পরিচয়ে কয়েকজন হুম্মান চৌধুরীকে নামিয়ে নিয়ে যায়। এ সময় তারা কাউকে কথা বলারও সুযোগ দেয়নি।  

প্রসঙ্গত,এর আগে সাত বছরের পুরনো একটি মামলার জের ধরে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর হুম্মামকে গ্রেফতার করেছিল পুলিশ।

এনএল/বিটি /এপিএইচ/

আরও পড়ুন:
গুলশান হামলা: হাসনাত করিম ও তাহমিদ গ্রেফতার