বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করার আহ্বান বার্নিকাটের



মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাটমার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, আরও বিনিয়োগ আনতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ওষুধ রপ্তানি করা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগকারীদের ফের আশ্বস্ত করতে সরকারকে কাজ করতে হবে এবং তাদের কারখানাগুলো এবং ব্যক্তিদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে সব ধরনের যথাযথ কার্যক্রম হাতে নিয়েছে, সে বিষয়ে তাদের অবহিত করতে হবে।

তিনি বলেন, এর অর্থ কোনও হামলার পর সরকারের কাছ থেকে স্বচ্ছ বার্তা পাঠানো যা জনগণকে আশস্ত করবে।

তিনি বলেন, আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, বাংলাদেশ একটি সহিষ্ণু দেশ এবং নিরাপদ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অতীত সংকটকালীন সরকার, সুশীল সমাজ এবং বেসরকারি সংস্থাগুলোর সাথে কাজ করার মাধ্যমে যে সফলতা অর্জন করেছে, তা এই দেশটি অনুসরণ করবে।

রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, এমন পরিপ্রেক্ষিতে, আমি জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্য শুনে আনন্দিত যে, সব দল জঙ্গিবিরোধী কমিটিতে অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম, বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এবি/