এয়ারপোর্ট রোডে চলন্ত সিড়িযুক্ত ফুটওভার ব্রিজ

চলন্ত সিড়িযুক্ত এয়ারপোর্ট রোডের ওপর নির্মিত অত্যাধুনিক ফুটওভার ব্রিজটি বৃহস্পতিবার জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। হজ যাত্রীদের রাস্তা পারাপারের অসুবিধা দূর করতেই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বিমানবন্দর এবং হাজি ক্যাম্পের মধ্যে যাতায়াত সহজ হবে।Airport-Foot-over-Bridge

ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্মকর্তারা জানিয়েছেন, আরও কয়েকদিন পর ফুটওভার ব্রিজটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু হজ মৌসুম শুরু হয়ে যাওযায় মেয়র আনিসুল হকের নির্দেশে উদ্বোধন অনুষ্ঠানের আগেই ব্রিজ খুলে দেওয়া হয়েছে। তবে কিছু আনুষাঙ্গিক কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

শিশু ও বয়স্কদের আরামদায়ক চলাচলের জন্য ফুটওভার ব্রিজের ওঠা ও নামর পথে দুটি চলন্ত সিড়ি সংযোজন করা হয়েছে।  প্রথম দিনেই বহু পথচারীকে ব্রিজটি ব্যবহার করতে দেখা গেছে। এলাকাবাসীর এটি দীর্ঘদিনের দাবি ছিল।

আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক

/ওএফ/এনএস/আপ-এআর/