বায়তুল মোকাররমে পুলিশি অবস্থান

হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি ও জুমা’র নামাজে আসা মুসুল্লিদের নিরাপত্তাবিধান- এ দুটি বিষয়কে সামনে রেখে পল্টনসহ বায়তুল মোকাররম মসজিদলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মতিঝিল জোনের উপকমিশনার আনোয়ার হোসেন।

বায়তুল মোকাররম মসজিদের ফটকে পুলিশি অবস্থান, পেছনে নামাজরত মুসুল্লিরা

অন্যান্যবারের তুলনায় বেশি সংখ্যক পুলিশ এবার মোতায়েন করা হয়েছে বলে জানান মতিঝিল জোনের এই উপকমিশনার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্টন ও দৈনিক বাংলার মোড় থেকে মসজিদের দিকে আসা মুসুল্লিসহ অন্যান্যদের শরীরে তল্লাশি চালিয়ে তবেই মসজিদলগ্ন এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। মসজিদের উত্তর ও দক্ষিণ ফটকে বসানো হয়েছে দুটি করে আর্চওয়ে। আর্চওয়েগুলোর মধ্য দিয়ে মসজিদে আগতদের প্রবেশ করতে হচ্ছে। সঙ্গে ব্যাগ নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

উত্তর ও দক্ষিণ ফটকে আর্চওয়ে বসিয়ে তল্লাশির মাধ্যমে মুসুল্লিদের ঢুকতে দেওয়া হচ্ছে

এদিকে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে মাওলানা ফজলুল করীম কাসেমীর পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে একটি সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল আয়োজন করার পরিকল্পনা রয়েছে দলটির মহানগর শাখার।

ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হেফাজতে  ইসলামের একই কর্মসূচি পালিত হবে সংশ্লিষ্ট একটি সূত্র জানান।

উত্তর ও দক্ষিণ ফটকে আর্চওয়ে বসিয়ে তল্লাশির মাধ্যমে মুসুল্লিদের ঢুকতে দেওয়া হচ্ছে

/সিএ/এইচকে/

আরও পড়ুন: খালেদাকে ১৫ আগস্ট জন্মদিন পালনে নিরুৎসাহিত করেছেন কাদের সিদ্দিকী